সাউন্ড জোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাউন্ড জোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অডিও সিডি থেকে MP3 তৈরী (Audio CD To MP3)




MP3 ফরম্যাটের গান যেমন সহজেই হার্ডডিস্কে কপি হয়, সেইভাবে গানের সিডি থেকে গান কপি করা যায় না। কিভাবে অডিও সিডি থেকে গান কপি করলে তা হার্ডডিস্কে রেখে শোনা যাবে তা জানানো হলো।
আসলে যেকোন অডিও সিডিতে গানগুলো cda ফরম্যাটে থাকে। যা MP3 থেকে সম্পূর্ণ আলাদা। এই ফাইল গুলোকে ¯^vfvweKfv‡e সিডি থেকে হার্ডডিস্কে কপি করে কোন লাভ নেই। বরং অডিও সিডির গানগুলো থেকে MP3 তৈরী করে নিতে পারেন। এজন্য অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন- Musicmatch Jukbox, Audio Grabber, Audio Catatyst, Xing Mp3 Encoder ইত্যাদি। এই ধরনের Mp3 Encoder সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই MP3 তৈরী করতে পারেন। আপনার কাছে যদি জেট অডিও সফটওয়্যারটি থাকে তাহলে খুব সহজেই, কম সময়ে অডিও সিডি থেকে গান MP3 ফরম্যাটে কনভার্ট করা যায়। এজন্য-

1. প্রথমে জেট অডিও ওপেন করুন।

2. এবার এমপিথ্রি ও অডিও সিডি প্লেয়ার ওপেন করুন।

3. এরপর এমপিথ্রি প্লেয়ার থেকে রেকর্ডে ক্লিক করুন।

4. এখানে ডায়ালগ বক্সে অডিও সিডি রেকডিং সিলেক্ট করে Next-G ক্লিক করুন।

5. এরপর গানের ট্র্যাক সিলেক্টের জন্য অপশন আসবে। সেখান থেকে চেকবক্স সিলেক্টের মাধ্যমে গান নির্বাচন করুন।

6. Next-G গিয়ে যেখানে গান সেভ করতে চান তা সিলেক্ট করুন। আবার Next-G ক্লিক করুন।

7. এরপর এমপিথ্রি ফরম্যাট সিলেক্ট করে Next-G ক্লিক করুন।

8. এবার গানের কোয়ালিটি ঠিক করুন। এখানে কোন পরিবর্তন না করে Next দিন।

9. Finish বাটনে ক্লিক করলেই গান রেকর্ড শুরু হবে।

স্পিকার লাগানো আছে কোন সাউন্ড আসছে না


1. প্রথমেই স্পিকারের পাওয়ার কানেকশনটি ঠিকমতো লাগানো আছে কিনা তা লক্ষ্য করুন।

2. কম্পিউটারের সাউন্ড কার্ডের সঙ্গে অর্থাৎ সিপিইউ’র পেছনে যে পোর্টে স্পিকার লাগানো হয় তা ঠিকমতো আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় ভুল পোর্টে লাগানোর কারণে সাউন্ড আসে না।

3. উইন্ডোজের টাস্কবারের ডানদিকের স্পিকার আইকনে দু’বার ক্লিক করে দেখে নিন ভলিউম লেবেল মিউট করা আছে কিনা।

4. ইনষ্টলেশনের সময় সাউন্ডকার্ডের সঙ্গে অন্য ড্রাইভারের বিপরীতমুখী প্রভাবের কারণেও এমন হতে পারে।

5. এবার Start মেনু থেকে Control Panel-G ক্লিক করে System-G ডাবল ক্লিক করুন।

6. এরপর Hardware ট্যাবে ক্লিক করে তা থেকে Device manager-G ক্লিক করুন।

7. এবার প্রাপ্ত উইন্ডোর তালিকা থেকে Sound, video and game controls অপশনের বাম পাশে (+) চিহ্নতে ক্লক করুন।

8. যদি কোন ক্রস চিহ্ন থাকে তবে আবার সাউন্ড কার্ডটি ইনস্টল করুন।


কম্পিউটার চালু করার কিচুক্ষণ পর নিজে থেকেই ভলিয়ম কন্ট্রোলটি কমে আসে। ভলিয়মটি বাডিয়ে দিলেও তা আবার আস্তে আস্তে কমে যায়।

1. কন্ট্রোল প্যানেলের সিস্টেমস থেকে সব ধরনের সাউন্ড কার্ড Remove করে পুনরায় কম্পিউটার রিস্টার্ট করুন।

2. এ পর্যায়ে কম্পিউটার চালু হওয়ার সময় উইন্ডোজ নতুন হার্ডওয়ার মানে আপনার সাউন্ড কার্ড খুজবে।

3. তখন সাউন্ড কার্ডের সঙ্গে পাওয়া ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করুন।

4. এরপর সাউন্ড কার্ডের সঙ্গে দেওয়া অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল করুন।

5. অন্যদিকে দেখুন উইন্ডোজে ভলিয়ম কন্ট্রোল ইনস্টল করা আছে কিনা।

6. না থাকলে কন্ট্রোল প্যানেলের Add/Remove Programs থেকে উইন্ডোজ Setup-G যান ।

7. সেখান থেকে ভলিয়ম কন্ট্রোল ইনস্টল করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে।